বাংলাদেশ দূতাবাস

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
দূতাবাস সতর্ক করে বলেছে, সংঘাতসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা কাতারের আইনে দণ্ডনীয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে।

থাই কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির সমঝোতা সই
থাই ইউনিয়ন ফিডমিল পাবলিক লিমিটেড কোম্পানি (টিএফএম) বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গত ৩ ফেব্রুয়ারি ব্যাংককের বাংলাদেশ দূতাবাসে স্মারকটি সই করা হয়।

দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণি বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।
রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্যাপন
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ইউনামের শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার্যাকটিভ সেশন অনুষ্ঠিত
ব্রিফিংয়ে ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর (ইউনাম) শিক্ষার্থীরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্ব, বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে সক্রিয় ভূমিকা এবং ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে পারে।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন
বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করেছে কুয়েতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অব স্টাফ ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার মেজর জেনারেল ফিরাস আদেল আল-শাহিন।

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন
রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প
এই ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

জাপানের জনশক্তির ঘাটতি পূরণে পদক্ষেপ নেবে বাংলাদেশ
নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, ২০৪০ সালের মধ্যে জাপানের প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে—এ প্রবণতা ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

টোকিওতে বাংলাদেশের দক্ষ মানবসম্পদের সম্ভাবনা নিয়ে সেমিনার
প্রায় ২৫০টি জাপানি কোম্পানিসহ ৩৫০টি জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান এবং নিযোগকারী সংস্থা সেমিনারে অংশগ্রহণ করে।

বাংলাদেশিদের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সংবাদ সঠিক নয়: দূতাবাস
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশিদের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সংবাদ সঠিক নয়: দূতাবাস
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।

রাবাতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন
মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাস, রাবাতে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদেশি
অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

সৌদি আরবে অপরাধে জড়িত বাংলাদেশিদের বিষয়ে দূতাবাস ও কনস্যুলেটের সতর্কবার্তা
সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আজীবনের জন্য বহিষ্কার করে বাংলাদেশে পাঠিয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কুয়েত ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) নেতাদের সঙ্গে দেশটিতে সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
কুয়েতে আকামাবিহীন বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দেশে ফেরত আনতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের আর্থিক সহায়তার জন্য লিখিতভাবে আবেদন করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।


